x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

কিট সংকটে নারায়ণগঞ্জে নমুনা পরীক্ষা বন্ধ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : করোনার ‘রেড জোন’ নারায়ণগঞ্জে কিট সংকটে করোনার নমুনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। নগরীর ৩শ’ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালে বর্তমানে পরীক্ষার জন্য কোনো কিট নেই বলে নিশ্চিত করেছে হাসপাতালের একটি সূত্র।

ফলে গত ২ দিন ধরে এই হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। কবে নাগাদ পরীক্ষা শুরু হচ্ছে তার জবাব মেলেনি কোথাও।

হাসপাতালের ওই সূত্র জানায়, গত কয়েকদিন ধরেই হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদফতরে ধরনা দিয়েও কিট আনতে পারেননি। পাশাপাশি গত ২ দিন আগে অধিদফতর থেকে সরবরাহ কিট এই হাসপাতালের ল্যাবে পরীক্ষণের অনুপযুক্ত। ফলে আপাতত করোনার নমুনা পরীক্ষার জন্য কোনো সিরিয়াল নেয়া হচ্ছে না এ হাসপাতালে। একই অবস্থা জেলার অন্য করোনা টেস্ট বুথগুলোতেও।

অপরদিকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সিরিয়াল নেয়া হলেও রোগীদের নমুনা দিতে আগামী কয়েকদিন পরে তারিখ দেয়া হচ্ছে বলেও জানা গেছে।

কিট সংকটের কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় সাংবাদিকদের বলেন, গত বুধবার থেকে আমাদের পরীক্ষা বন্ধ রয়েছে। আমাদের লোক গত দু'দিন ধরে স্বাস্থ্য অধিদফতরে বসে আছে। সার্বক্ষণিক কথা বলছি, অনুরোধ করছি কিটের জন্য। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা অবধি কিট মেলেনি।

ডা. গৌতম আরও বলেন, ৩ দিন আগে আমাদের কিছু কিট দেয়া হয়েছিল। কিন্তু সেগুলো আমাদের মেশিনে রান করার মতো (টেস্টের জন্য) উপযুক্ত নয়।

তিনি আক্ষেপ করে বলেন, আজও যদি কিছু কিট পাওয়া যেত তবে কিছু রোগীর রিপোর্ট অন্তত দিতে পারতাম।

এ ব্যাপারে জেলা করোনা সমন্বয় কমিটির ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম জানান, কিট নেই এটা সত্য। তবে আমরা কিছু কিছু নমুনা নিচ্ছি এবং সেগুলো রূপগঞ্জের গাজী পিসিআর ল্যাবে প্রেরণ করছি।

তিনি বলেন, রেড জোন যেহেতু তাই নমুনা পরীক্ষার গতি যেখানে বাড়াতে হবে সেখানে স্বল্পতার কারণে আমাদের টেস্ট কার্যক্রমের গতিতে ভাটা পড়েছে। আশা রাখছি অল্প সময়ের মধ্যেই কিট চলে আসবে এবং পরীক্ষা শুরু হবে।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন