প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
বগুড়ায় পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : বগুড়ার শাজাহানপুরে পুকুরে ডুবে আরাফাত হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আরাফাত উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনীয়া মন্ডলপাড়ার আব্দুল হাকিমের পুত্র এবং হিফজুল কোরআন নামে স্থানীয় কওমী মাদরাসার ছাত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার ( ৫ জুন ) বেলা ১২দিকে আরাফাত সম বয়সীদের সাথে বামুনীয়া দারুল উলুম দাখিল মাদরাসার পিছনে একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে আরাফাতকে দেখতে না পেয়ে অন্যরা খোঁজাখুঁজি শুরু করে। খুঁজে না পেয়ে আশপাশের লোকজনকে খবর দিলে স্থানীয় লোকজন এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। একপর্যায়ে ফায়ার সার্ভিস আসার আগেই পুকুর থেকে আরাফাতের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে ৷ লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.
Post a Comment