x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

স্বাস্থ্যবিধি মেনে অফিস খুলতে পারবে কওমি মাদরাসাসমূহ : ইসলামিক ফাউন্ডেশন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসাসহ সংশ্লিষ্ট অন্যান্য মাদরাসাগুলো খুলছে। মাদরাসা খুলে দিতে সরকার অনুমতি দিয়েছে বলে সোমবার (১ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো কওমি মাদরাসাগুলোও বন্ধ রয়েছে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার (২ জুন) থেকে কওমি মাদরাসা খোলার অনুমতি দেয়া হয়েছে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে মসজিদ ও মাদরাসা সম্পর্কিত নির্দেশনা জারি করা হয়। দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট সবাই নির্দেশনাসমূহ প্রতিপালনে সর্বাত্মক সহায়তা করায় প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

এতে আরও বলা হয়, দেশের কওমি মাদরাসাগুলোতে প্রতিবছর রমজান মাসের পরপর নতুন শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। এ বছর শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে অফিস খোলার অনুমতি প্রদানের জন্য কওমি মাদরাসাগুলোর পক্ষ থেকে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর কাছে আবেদন করা হয়। প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এবং প্রধানমন্ত্রী মাদরাসাগুলোতে শিক্ষার্থী ভর্তির বিষয়টি আন্তরিকতার সঙ্গে অনুধাবন করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস খোলা রাখার অনুমতি দিয়েছেন।

তাই কওমি মাদরাসাসহ সংশ্লিষ্ট অন্যান্য মাদরাসার শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অফিস খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন