x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বুয়েটের নতুন উপাচার্য সত্য প্রসাদ মজুমদার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ এই নিয়োগ দেন। অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন।

বুয়েটের সাবেক ভিসি ড. সাইফুল ইসলামের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন সত্য প্রসাদ মজুমদার। ২০১৬ সালের জুন মাসে চার বছরের জন্য নিয়োগ পান ড. সাইফুল ইসলাম।



অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার এর আগে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন