x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

নেদারল্যান্ডসে মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর, তীব্র নিন্দা ভারতের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর করা হয়েছে। সেই সাথে মূর্তিটিতে লাল রং করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পিছনে বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হাত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।

স্থানীয় সূত্র বলছে, জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে মানুষ। কয়েকদিন ধরে রাজধানী নেদারল্যান্ডসের আমস্টারডাম ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে প্রচুর মানুষ। এর মধ্যেই আমস্টারডামের চার্চিলান এলাকায় থাকা মহাত্মা গান্ধীর  মূর্তিতে একদল বিক্ষোভকারী ভাঙচুর চালান বলে অভিযোগ। এমনকী মূর্তিটিতে লাল রং করে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বুধবার বিষয়টি চোখে পড়ে স্থানীয় ৭৫ বছরের এক বৃদ্ধের। এরপরই বিষয়টি স্থানীয়  কর্তৃপক্ষকে জানান তিনি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে মূর্তি কাপড় দিয়ে ঘিরে দেয় তারা। পরে মূর্তিটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা সংস্থাকে খবর দেওয়া হয়। এরই মধ্যে মূর্তিটি পরিষ্কার করে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার কাজও শুরু হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতেও জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে  মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালানো হয়েছিল।

 জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন