x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ভারতীয় যৌথ বাহিনীর অভিযানে কাশ্মীরে ২ স্বাধীনতাকামী নিহত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও দুই স্বাধীনতাকামী নিহত হয়েছে।

এক সপ্তাহে স্বাধীনতাকামী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে। গত সপ্তাহে দক্ষিণের জেলা সোফিয়ানে টানা দুদিনে ৯ জনকে হত্যা করে যৌথ বাহিনী।

আজ শনিবার ( ১৩ জুন ) কুলগাম জেলায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে আরও ২ জন।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অন্তত দুই জঙ্গির উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তা বন্দুকযুদ্ধে পরিণত হলে দুজন অজ্ঞাতনামা নিহত হয়।

যুদ্ধবিরতি ভঙ্গ করে বৃহস্পতিবার পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ভারতীয় আর্মির বারামুল্লা ও উরির সেক্টরে গুলিবর্ষণ করে। তাতে একজন বেসামরিক নাগরিক নিহত হয়। ভারতের নিরাপত্তা বাহিনী পরের দিন পাল্টা জবাব দেয়, তাতে দুই পাকিস্তানি সৈন্য নিহত ও তিনজন আহত হন। ওই ঘটনার একদিন পরই কাশ্মীরে জঙ্গিবিরোধী অভিযান চালালো ভারত।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন