প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
কোনঠাসা ভারত লাদাখে হত্যা করল ৮ কাশ্মিরীকে, নিহতদের আশ্রয় মিলেনি মসজিদেও
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তার দোহাইয়ে গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি অভিযানে আটজন কাশ্মিরীকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় দুই ব্যক্তি মসজিদে আশ্রয় নিলে সেখানেই তাদের হত্যা করা হয়। খবর এনডিটিভির।
২০১৯ সালের আগস্টে কাশ্মিরের স্বায়ত্ত্বশাসন ও রাজ্যের মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে ফেলে ভারতের কট্টরপন্থী বিজেপি নেতা ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার। ওই পদক্ষেপ ঘিরে কাশ্মিরে আরোপ করা কঠোর বিধিনিষেধ এই বছর খানিকটা শিথিল হলেও বেড়েছে ভারতীয় বাহিনীর ‘নিরাপত্তা অভিযান’। কাশ্মিরে ভারতীয় শাসনের বিরোধিতাকারীদের দমন করাই মূলত এই অভিযানের লক্ষ্য। উপত্যকায় ২০২০ সালে এ পর্যন্ত অন্তত ৭৩ স্বাধীনতাকামীকে হত্যার কথা স্বীকার করেছে ভারতীয় পুলিশ।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরে ভারতের কথিত প্রায় প্রতিটি নিরাপত্তা অভিযানেই বিস্ফোরক ও গোলাবারুদ ব্যবহার করা হয়। স্বাধীনতাকামীরা যে বাড়িতে অবস্থান নিয়ে আছে বলে ভারতীয় বাহিনী সন্দেহ করে থাকে সেখানেই এসব ব্যবহার করা হয়।
উল্লেখ্য, গত দুই সপ্তাহে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ জনেরও বেশি কাশ্মিরী নিহত হয়েছে। এদের সবাই স্থানীয় বাসিন্দা।
জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

Post a Comment