x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

কাশ্মীর সীমান্তে গুলিতে ভারতীয় সেনা নিহত, আহত ৩

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : কাশ্মীর সীমান্তে পাকিস্তান বাহিনীর গুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪ জন।

শনিবার ( ১৩ জুন ) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের অভিযোগ, পাক সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের পুঞ্চ জেলার শাহপুর-কেরনি সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার রাতে পাকিস্তানের সেনাবাহিনী হঠাৎ করেই ওই সেক্টরে ভারতের সেনাবাহিনীর ওপর গুলি করতে শুরু করে এবং মর্টার হামলা চালায়। ভারতের সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়।

এতে ভারতের ৪ সেনা গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

ভারতের দাবি, গত এক মাসের মধ্যে এ নিয়ে তৃতীয়বার পাকিস্তান পুঞ্চ আর রাজৌরি সেক্টর বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

৪ জুন হাবিলদার পি মাথিয়াঝগন সুন্দরবনি সেক্টরে পাক বাহিনীর গুলির মুখে পড়ে প্রাণ হারান।

পিরপঞ্জাল পর্বত এলাকায় লাইন অব কন্ট্রোলে (এলওসি) সাম্প্রতিক ইন্দো-পাক বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েছে।

শুক্রবার বারামুল্লার উড়ি সেক্টরে পাক বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন