x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

দিল্লিতে লকডাউন আর বাড়ছে না

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
দিল্লির লকডাউনের চিত্র

জাগো প্রহরী : ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটি ইতিমধ্যে বিশ্বে আক্রান্তের তালিকায় চার নম্বরে অবস্থান করছে। দেশটির অন্যান্য রাজ্যের মতো দিল্লিতে গাণিতিক হারে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। এমন অবস্থায় দিল্লিতে ফের লকডাউন বাড়নো হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হলে, রাজ্য সরকারের পক্ষ থেকে লকডাউন আর না বাড়ানো কথা জানানো হয়।

শুক্রবার ( ১২ জুন ) দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, লকডাউনের মেয়াদ আর বাড়ানো হবে না। করোনার সঙ্গে এবার সরাসরি লড়তে হবে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, দিল্লিতে করেনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় লকডাউনের জল্পনা-কল্পনা শুরু হতে থাকে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ১৫ জুন থেকে ৩১ জুন পর্যন্ত আবার লকডাউন আসছে। এমন পরিস্থিতিতে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী লকডাউনের বিষয়টি জনসম্মুখে খোলসা করেন।

রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৮৫ জনের।

এর আগে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তার সরকার অনুমান করছে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৫ লাখ হবে।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন