x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

লাদাখে উত্তেজনা: রাম মন্দির নির্মাণ কাজ স্থগিত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ভারতের অযোধ্যায় বহুল আলোচিত বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের নির্মাণ কাজ এ মাসেই শুরু করার কথা ছিল। তবে লাদাখে ভারত চীনের মধ্যে চলমান উত্তেজনায় আপাতত রাম মন্দিরের নির্মাণ কাজ স্থগিত ঘোষণা করা হয়েছে।


শুক্রবার ( ১৯ জুন ) এক বিবৃতিতে এ তথ্য জানায় রাম মন্দির ট্রাস্ট। বিবৃতিতে রাম মন্দির ট্রাস্ট জানায়, লাদাখ সীমান্তের পরিস্থিতি গুরুতর। এই অবস্থায় দেশকে রক্ষা করাই সব থেকে গুরুত্বপূর্ণ।

গত সোমবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গালওয়ান উপত্যকায় দু’দেশের সেনাদের সংঘর্ষ হয়। এতে কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তাসহ অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হন। সেনা হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাম মন্দির ট্রাস্ট।

গত বছরের ৯ নভেম্বর দেশটির শীর্ষ আদালতের রায় ঘোষণার পর রাম মন্দির নির্মাণে ট্রাস্ট গঠনের জন্য সময় ছিল তিন মাস। ওই রায়ে সুপ্রিম কোর্ট বলেছিলেন, বিতর্কিত রাম মন্দির-বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মিত হবে; বিকল্প হিসেবে বাবরি মসজিদ নির্মাণের জন্য মুসলিম ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি অন্যত্র দেয়া হবে।

প্রস্তাবিত মন্দিরটি হবে মোট ১২৫ ফুটের। যদিও তা বাড়িয়ে ১৬০ ফুট করার প্রস্তাব এসেছে নানা মহল থেকে। মন্দিরের প্রথম তলা হবে ১৮ ফুটের। সেখানে থাকবে রাম লালার মূর্তি। দ্বিতীয় তলা হবে ১৫ ফুট ৯ ইঞ্চির। সেখানে গড়ে তোলা হবে রামের দরবার। আনন্দবাজার।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন