x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

দারুল উলুম দেওবন্দের ফতোয়া : লকডাউনে ছুটিতে থাকা শিক্ষকরা বেতন পাবেন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : লকডাউনে ছুটিতে থাকা শিক্ষকদের বেতন নিয়ে সম্প্রতি উপমহাদেশের অন্যতম ইসলামী জ্ঞানকেন্দ্র দারুল উলুম দেওবন্দ এক ফতোয়া দিয়েছে। ফতোয়াটি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

 ফতোয়ায় বলা হয়েছে, যদি কেউ কোনো মাদরাসার নিয়মতান্ত্রিক শিক্ষক হন, তাহলে ছুটির দিনগুলোতে তিনি বেতন পেয়ে থাকেন। ঠিক তেমনি লকডাউনের বিধি-নিষেধের কারণে মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা তাঁদের অর্পিত দায়িত্ব পালন করতে পারেন না। এ ক্ষেত্রে যেহেতু তাঁদের নিয়োগ এবং তাঁদের সঙ্গে করা চুক্তি বহাল থাকে, তাই তাঁরা বেতনাদির হকদার। তবে মাস পুরো হওয়ার সঙ্গে সঙ্গেই তা চাওয়া উচিত নয়। প্রতিকূল পরিস্থিতির কথা চিন্তা করে কর্তৃপক্ষকে অবকাশ দেওয়া উচিত, যাতে ফান্ড কালেক্ট করে সহজে তা পরিশোধ করা যায় (আর পর্যাপ্ত ফান্ড থাকলে নিময়মাফিক তাঁদের প্রাপ্য তাঁদের বুঝিয়ে দেওয়া উচিত)। তবে হ্যাঁ, কোনো মাদরাসা কর্তৃপক্ষ যদি অর্থকড়ির অভাবে কোনো শিক্ষকের সঙ্গে আগের চুক্তি বাতিল করে এবং এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় তাঁকে অবহিত করে, তাহলে পরবর্তী দিনগুলোতে তিনি বেতনাদি পাবেন না।
 (সূত্র : আদ-দুর মাআর রদ : ৯/১১২)

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন