x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে সৌদি মোয়াচ্ছাসা চেয়ারম্যানের শোক

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মোয়াচ্ছাসার চেয়ারম্যান ড. রাফাত ইসমাঈল ও এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ - ছবি সংগৃহীত

জাগো প্রহরী : সৌদি আরবের মক্কাস্থ দক্ষিণ এশীয় হাজী সেবা সংস্থা মোয়াচ্ছাসার চেয়ারম্যান ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) মোয়াচ্ছাসার চেয়ারম্যান ড. রাফাত ইসমাঈল ইবরাহিম বদরের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক বার্তা প্রেরণ করা হয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল আহমেদ ফয়সালের মাধ্যমে প্রেরিত শোক বার্তায় মোয়াচ্ছাসা চেয়ারম্যান ড. রাফাত ইসমাইল ইবরাহিম বদর বলেন, বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ আমাদের জন্য এক ভীষণ আঘাত।

ড. রাফাত ইসমাইল ইবরাহিম বদর শোক বার্তায় আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে সেই সঙ্গে আমার সকল সহকর্মী এবং বোর্ডের সকল সদস্য ও শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

শোক বার্তায় ড. রাফাত ইসমাইল ইবরাহিম বদর আরও বলেন, আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহতায়ালার নিকট তার জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করছি। আরও দোয়া করছি, আল্লাহতায়ালা আমাদের সকলকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, মক্কাস্থ দক্ষিণ এশীয় হাজী সেবা সংস্থা মোয়াচ্ছাসা সৌদি আরবে অবস্থানকালে নির্দিষ্ট দেশভিত্তিক হজযাত্রীদের সার্বিক বিষয় তারা দেখাশোনা করে। আরবিতে বলা হয়- মোয়াচ্ছাসা জুনুব।

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন