প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
এ বছরের শেষ সুযোগ
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
মুফতি আ ফ ম আকরাম হুসাইন ৷৷
আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি রমজানের রোজা রাখল এরপর শাওয়াল মাসে ৬ টি রোজা রাখল সে যেন গোটা বছর রোজা রাখল।”
[সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, জামে তিরমিজি, সুনানে নাসায়ী ও সুনানে ইবনে মাজাহ]
আজ মঙ্গলবার, ১৬ জুন। মাগরিবের পর থেকে বাংলাদেশে শাওয়াল মাসের ২৪ তারিখ।
যাদের এখনো শাওয়াল মাসের ৬টি রোযা রাখার সুযোগ হয়নি, তাদের জন্য লাস্ট চান্স। আজ রাতেই সাহরি খেয়ে রোযা রাখা শুরু করুন। ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ শাওয়াল এই ৬দিনে ৬টি রোযা রেখে ফেলুন। সারা বছর রোযা রাখার সাওয়াব হাসিল করুন। অলসতা করে কাল থেকে শুরু করার ধোঁকায় পড়বেন না। কারণ এ আরবী মাস যদি ২৯ দিনেই পূর্ণ হয়ে যায় তবে কিন্তু আপনি ৬দিনের রোযা পূর্ণ করা থেকে মাহরুম হয়ে গেলেন। সুতরাং আর কালক্ষেপণ নয়।
ইতোমধ্যে যারা শাওয়ালের রোযা রেখেছেন, আল্লাহ তায়া’লা তাদের রোযা কবুল করুন। যারা রাখতে পারেনি তাদেরকে রোযা রেখে আল্লাহর নৈকট্যময় জীবন গড়ার তাওফিক দান করুন ৷ আমীন।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

Post a Comment