x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

তালেবানকে দেওয়া চুক্তি অনুযায়ী ৮,৬০০ সেনা সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : তালেবানের সঙ্গে চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে প্রায় ৮ হাজার ৬০০ সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি বৃহস্পতিবার ( ১৮ জুন ) এ কথা জানিয়েছেন।

এসপেন ইনস্টিটিউট আয়োজিত এক প্যানেল আলোচনায় জেনারেল ম্যাকেনজি বলেন, ‘এখন আমি আপনাদের বলতে পারি চুক্তি অনুযায়ী আমাদের শর্ত আমরা পূরণ করেছি।’

তিনি বলেন, ‘চুক্তি অনুযায়ী ১৩৫ দিনের মধ্যে ৮ হাজার সৈন্য সরিয়ে নেওয়ার কথা, আমরা এখন সেটা করেছি।’

ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে সম্পাদিত চুক্তিতে যুক্তরাষ্ট্র মধ্য জুলাইয়ের মধ্যে আফগানিস্তানে ১২ হাজার সেনা থেকে ৮ হাজার ৬০০ সেনা কমানোর ব্যাপারে সম্মত হয়।

চুক্তিতে বলা হয়, ২০২১ সালের মাঝামাঝি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্য সকল বিদেশি সেনা সরিয়ে নেওয়া হবে।

ম্যাকেনজি বলেন, ২০২১ সালের মে মাস নাগাদ সকল সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে, এটি ‘আকাঙ্ক্ষিত এবং শর্তসাপেক্ষ’।

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন