প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
করোনায় দেশে আরো ৪৩ মৃত্যু,নতুন শনাক্ত ৩৪১২
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে এই কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মোট ১৫৪৫ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৩৪১২ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩৪৮০ জন।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।
গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৭১ হাজার প্রায়। তবে সাড়ে ৪৮ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

Post a Comment