x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

করোনায় মৃতদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ মৃত্যুবরণকারী প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান কাসেমী।

দোয়ায় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আবদুল্লাহ, সাবেক মন্ত্রী নাসিমসহ সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে শাহাদাতবরণকারী সবার রূহের মাগফিরাত কামনা করা হয়।

মোনাজাতে বাংলাদেশসহ সারাবিশ্ব যেন করোনাভাইরাস সংক্রমণ থেকে দ্রুত মুক্তি লাভ করে সেজন্যও আল্লাহতায়ালার বিশেষ রহমত কামনা করা হয়।

দোয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। বায়তুল মোকাররমের প্রবেশ পথগুলোতে জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়েছে। মসজিদে এক কাতার বাদ দিয়ে মুসল্লিরা নামাজ আদায় করেছেন।

দোয়ার আগে সকালে ধর্ম প্রতিমন্ত্রীর রূহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে কোরআনখানী অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি জেলা ও ৪৯২টি উপজেলা কার্যালয়ে ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৮২ হাজার কেন্দ্রসহ সারাদেশের বিভিন্ন মসজিদে বাদ জুমা কোরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এদিকে দোয়ার আগে জুমার খুৎবাপূর্ব বয়ানে বায়তুল মোকাররমের সিনিয়র-পেশ ইমাম মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, প্রাণঘাতী করোনা মহামারি সংক্রমণ থেকে রক্ষায় মহান আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে হবে। এর জন্য প্রয়োজন আল্লাহর কুদরত ও মহাত্মাকে জানা।

পেশ ইমাম আরও বলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হলেই পাপমুক্ত জীবনের দিকে ফিরে আসা সম্ভব হবে।

তিনি বলেন, আমাদের চারপাশে অনেক প্রিয়জনকে আমরা হারাচ্ছি। এটা থেকে শিক্ষা নিয়েও পরকালীন জীবনের সফলতা লাভের জন্য সাধনা চালিয়ে যেতে হবে। হিংসা-বিদ্বেষ, মানুষকে ধোঁকা দেওয়া ও প্রতারণাসহ যাবতীয় পাপাচার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন