x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সামাজিক দূরত্ব মেনে বসবে পশুর হাট : স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

আজ বৃহস্পতিবার ( ২৫ জুন ) পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে এক অনলাইন সভাযয় তিনি এ কথা বলেন।
সচিবালয়ের নিজ কক্ষ থেকে সভায় যুক্ত হন মন্ত্রী। সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ দেশের সব সিটি করপোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

মন্ত্রী বলেন, ঈদুল আজহা মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। মুসলিমরা এই ঈদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশা করেন। পশু কোরবানি দেওয়া ঈদুল আজহার একটি গুরুত্বপূর্ণ অংশ। ঈদকে সুন্দরভাবে উদযাপনের জন্য সুনির্দিষ্ট ও স্বীকৃত জায়গাতে পশুর হাট বসবে। স্বাস্থ্যবিধি মেনে তা পরিচালনা করা হবে। সভায় এ বিষয়ে বিস্তারীত আলোচনা হয়েছে। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরো বলেন, পশুর হাটের নিরাপত্তা এবং পশু বিক্রি নিয়ে আমরা কয়েকটি সভা করেছি। আরো কয়েকটি সভা করা হবে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে সভা করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একটি সভা করা হয়। এ বিষয়ে আরো সভা হবে। পশুর হাট নিয়ে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করব।

 জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন