x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ইফার সাবেক মহাপরিচালক সামীম আফজালের ইন্তেকাল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক এবং জেলা ও দায়রা জজ সামীম মোহাম্মদ আফজাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার ( ২৫ জুন ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মৃত‌্যুকালে তার বয়স হয়ে‌ছিল ৬৫ বছর। তি‌নি দীর্ঘ‌দিন ধরে ক‌্যান্সারে ভুগ‌ছিলেন। তি‌নি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ‌্য গুণগ্রা‌হী রেখে গেছেন।

ইসলা‌মিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস মিছবাহুর রহমান চৌধুরী এ ত‌থ‌্য নি‌শ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, এটা করোনা নয় বরং বার্ধক্যজনিত মৃত্যু। রাত ৯টায় সময় তিনি পরিবারের সদস্যদের তার খারাপ লাগার কথা জানিয়েছিলেন। তখন তাকে সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয় ৷ সেখানে ১০ টা ২০ মিনিটে মারা যান।

উল্লেখ্য, সামীম আফজাল ২০০৯ সালের ২২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি এ পদে আসীন ছিলেন। এর আগে তিনি সরকারি নানা দায়িত্ব পালন করেন।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন