প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
বনানী কবরস্থানে শায়িত হলেন মোহাম্মদ নাসিম
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে রোববার সকাল ১০টা ২৫ মিনিটে বনানী কবরস্থান মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজার পর এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর তার মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ধানমণ্ডির সোবহানবাগ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বেলা ১১টা ১০ মিনিটে মোহাম্মদ নাসিমের মৃত্যুর ঘোষণা দেয়া হয়। এর আগে টানা প্রায় দুই সপ্তাহ রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

Post a Comment