x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

নাসিমের লাশ মারকাজুল ইসলামীর হেফাজতে, দাফন হবে করোনা আক্রান্ত হিসেবেই

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : করোনাভাইরাসে আক্রান্ত হিসেবেই সীমিত পরিসরে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের  কফিন । স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাফনের প্রস্তুতি সম্পন্ন করেছে করোনায় মৃতদের দাফনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা আল-মারকাজুল ইসলামী।

আল-মারকাজুল ইসলামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা শহীদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘আমরা তার (মোহাম্মদ নাসিম) লাশ গোছল সম্পন্ন করে প্রস্তুত করে রাখছি। জানাজা ও দাফন পরিবারের ইচ্ছায় সম্পন্ন করা হবে। মোহাম্মদ নাসিমের পরিবার যে সময়ে, যে কবরস্থানে দাফন করতে বলবেন, আমরা সেটাই অনুসরণ করবো।’

এর আগে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানিয়েছেন, রাজধানীর বনানী কবরস্থানে আগামীকাল রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় সীমিত পরিসরে জানাজা শেষে মরহুম এই নেতার মায়ের কবরেই তাকে দাফন করা হবে। তিনি আরও বলেন, ‘বাবাকে গ্রামের বাড়ি ও তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুরে নিয়ে যাওয়ার কথা থাকলেও স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে তা বাতিল করা হয়েছে।’ 

উল্লেখ্য, আজ শনিবার (১৩ জুন) সকালে মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। বেলা ১১টা ১০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা মোহাম্মদ নাসিমের মৃত্যু ঘোষণা করেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী।

এর আগে গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। তবে সম্প্রতি মোহাম্মদ নাসিমের পরপর তিনটি করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন শুক্রবার ভোরে তার স্ট্রোক হয়। সেদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়। 

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন