x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

১ জুলাই থেকে ফিটনেসবিহীন গাড়ি ব্যবহারের অযোগ্য হচ্ছে

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : যেসব মোটরযানের ফিটনেস নেই ১০ বছর বা তারও বেশি সময় ধরে তাদের আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেস নবায়ন করতে হবে। নতুবা রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার ( ১৯ জুন ) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে তারা জানায়, বিগত ১০ বছর বা তারও বেশি সময় ধরে যেসব যানবাহনের ফিটনেস নেই, তাদের আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেস নবায়ন করতে হবে। নয়তো গাড়িগুলোর রুট পারমিট ও রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

বিআরটিএর পরিচালক (ইঞ্জি.) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক বিআরটিএ হতে মোটরযানের ফিটনেস সার্টিফিকেট গ্রহণের আবশ্যকতা রয়েছে। তারপরও ডাটাবেজ পর্যালোচনা করে দেখা যায়, ১০ বছরের বেশি সময় ধরে উল্লেখযোগ্য সংখ্যক মোটরযানের ফিটনেস নবায়ন করা হয়নি।

এমতাবস্থায় চলতি জুন মাসের ৩০ তারিখের মধ্যে নিজ নিজ মোটরযানের ফিটনেস নবায়নের জন্য মোটরযানের মালিকগণকে অনুরোধ করা হলো। নয়তো আগামী ১ জুলাইয়ের পর ফিটনেসবিহীন এসব মোটরযানসমূহকে ধ্বংসপ্রাপ্ত বা চিরতরে ব্যবহারের অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

পাশাপাশি সড়ক পরিবহন আইন-২০১৮ এর ২৪ ধারা মোতাবেক সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন