x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বাবা-মায়ের কবরের পাশে সমাহিত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : গোপালগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার ( ১৪ জুন ) বাদ আসর তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে অ্যাম্বুলেন্সে করে ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে সরাসরি তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের কেকানিয়া গ্রামে এসে পৌঁছায়। বিকেল ৫ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে গ্রামের বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়।

মৃত্যুকালে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ২ স্ত্রী, ৯ মেয়ে ও ১ ছেলে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পরিবারের সদস্য, জেলা-উপজেলা প্রশাসন, পুলিশের পদস্থ কর্মকর্তা ও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গ্রামবাসী, প্রতিমন্ত্রীর জানাজায় উপস্থিত ছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী ও গোপালগঞ্জের সকলের প্রিয় ভাজন শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর খবর গোপালগঞ্জে এসে পৌঁছানোর পর তার শহরের কলেজ রোডের বাড়িতে ও কেকানিয়া গ্রামের বাড়িতে দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সহকর্মী, নেতা-কর্মী ও স্বজনেরা ছুটে আসেন। তারা শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

তার মৃত্যুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশা ও সংগঠন শোক প্রকাশ করেছে।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন