x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সুস্থ হয়ে উঠছেন আল্লামা আহমদ শফী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : হেফাজত ইসলাম বাংলাদেশ আমির ও হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন কথা বলতে পারছেন। তবে তিনি এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইউ) রয়েছেন।

বুধবার ( ১০ জুন ) আল্লামা আহমদ শফীর সর্বশেষ অবস্থা জানিয়েছেন তার ছেলে মাওলানা আনাস মাদানী।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, আল্লামা শফি ভালো আছেন, তিনি সবার সঙ্গে কথা বলছেন। করোনার ঝুঁকি এড়াতে তাকে কেবিনে নেয়া হচ্ছে না। আইসিইউতে তাকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

এর আগে সোমবার মাওলানা আনাস মাদানী চমেক হাসপাতালের আইসিইউর সহযোগী অধ্যাপক হারুনুর রশিদের সূত্রে জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আল্লামা শফির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার তিনি প্রথমে চিকিৎসক, নার্সদের জন্য দোয়া করেন। তাদেরকেও তিনি তার জন্য দোয়া করতে বলেন।

এর আগে আহমদ শফির চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড গঠন করে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দুপুর ১২টায় চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান রঞ্জন কুমার নাথ ও মেডিসিন বিভাগের প্রধান সুজত পালের নেতৃত্বে এই মেডিকেল বোর্ড বৈঠকে বসে।

রোববার রাত পৌন ৯টার দিকে আহমদ শফির হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাটহাজারী থেকে এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এসময় তার জ্ঞান ছিল না। রক্তে অক্সিজেনের মাত্রা ৮৬ এর নিচে নেমে আসে। এতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তবে সোমবার সকাল থেকে তার শ্বাসকষ্ট কমে আসে।

উল্লেখ্য, আল্লামা আহমদ শফি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন