x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

যশোরে গুলি করে বাংলাদেশিকে হত্যা, নদীতে লাশ ফেলে দিল বিএসএফ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে শরিফুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। পরে ওই যুবকের লাশ সীমান্তের ইছামতী নদীতে ফেলে দিয়েছে।

নিহতের স্ত্রী মদিনা খাতুন ও চাচা ইউনুস আলী জানান, শরিফুল একজন গরু ব্যবসায়ী। গত সোমবার সে এই সীমান্ত দিয়ে গরু কিনতে ভারতে যায়। 

বুধবার ভোর রাতে গরু নিয়ে দেশে ফেরার পথে ঝাউডাংগা ক্যাম্পের বিএসএফ তাকে হত্যা করে। নিহত শরিফুল ইসলাম (২৫) শার্শা থানার রাজগঞ্জ গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে।

শার্শা থানার ওসি বদরুল আলমসহ পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি জানান, অবৈধভাবে শরিফুল সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। শরিফুলের বুকে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত ছাড়া এখনই কিছু বলা যাবে না। আমরা বিষয়টা খতিয়ে দেখব এবং লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী জানান, বুধবার সকালে বিজিবির একটি দল নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন