x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

দেশে এক দুর্ভিক্ষের ঘনছায়া বিস্তার লাভ করছে: মির্জা ফখরুল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক অজানা আতঙ্কের মধ্যে সরকার হাবুডুবু খাচ্ছে। এ আতঙ্ক থেকেই বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে গ্রেপ্তারের হিড়িক চলছে দেশব্যাপী।

আজ শনিবার ( ৬ জুন ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নারী, পুরুষ নির্বিশেষ মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে হয়রানি করার মূল উদ্দেশ্য হলো- বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস মহামারির মধ্যেও কেউ যেন কোথাও টু’ শব্দ করতে না পারে। সরকার নিজেদের অবৈধ সত্তা নিয়ে সবসময় আতঙ্কের মধ্যে আছে। তাই সমালোচনাকে যমের মতো ভয় পাচ্ছে। এক অজানা আতঙ্কের মধ্যে সরকার হাবুডুবু খাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, করোনা ভাইরাসের প্রকোপে বাঁধভাঙ্গা পানির স্রোতের মতো দেশের জনগণ আক্রান্ত হচ্ছে, মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কোভিড-১৯ আক্রান্ত মানুষের এদেশে কোনো চিকিৎসা নেই। চারদিকে সীমাহীন ব্যর্থতা আজ সুস্পষ্ট।

তিনি বলেন, হাসপাতালে করোনা রোগীদের ভর্তি করার বিষয়টি যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হাসপাতালে আইসিইউ ও অক্সিজেনের অভাবে আক্রান্ত রোগীরা অসহায়ভাবে কাতরাচ্ছে। রোগীর তুলনায় শয্যা একেবারেই ন্যূনতম। আক্রান্ত মানুষ এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে ছুটতে রাস্তার মধ্যেই মারা যাচ্ছে।

চারদিকে ক্ষুধার জ্বালায় কর্মহীন মানুষ হাহাকার করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এক দুর্ভিক্ষের ঘনছায়া সারাদেশে বিস্তার লাভ করছে। এই কঠিন দুঃসময় সরকার সম্মিলিতভাবে মোকাবেলা না করে বরং মিথ্যা আহমিকায় জনগণের কাছে সত্যের অপলাপ করছে। আর বিএনপিসহ বিরোধী দল ও মত যাতে মাথা চাড়া দিতে না পারে সে জন্য আগের মতোই রাষ্ট্র যন্ত্রকে কাজে লাগানো হচ্ছে নির্দয়-নিষ্ঠুরভাবে।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন