x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

করোনায় মৃত্যু কি অপরাধ, লুকোচ্ছেন কেন?

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অধ্যাপক আনিসুজ্জামান, মোহাম্মদ নাসিম, শেখ মোহাম্মদ আবদুল্লাহ (বাঁ থেকে)

আমিনুল ইসলাম ৷৷


করোনা ভাইরাসে মারা যাওয়াটা কি অপরাধ? তাহলে আপনারা এভাবে লুকাচ্ছেন কেন? গতকাল (শনিবার) আওয়ামী লীগ নেতা নাসিম মারা গিয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর আপনারা অনেক চেষ্টা করলেন- যাতে বলা যেতে পারে, তিনি করোনা ভাইরাসে মারা যাননি!

গতকাল মাঝ রাতে ধর্মপ্রতিমন্ত্রী মারা গেলেন। প্রথমে প্রচার করা হলো- তিনি বার্ধক্য জনিত কারণে মারা গিয়েছেন। এরপর প্রচার করা হলো তিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। আজ জানতে পারলাম তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন।

অধ্যাপক আনিসুজ্জামান মারা গেলেন। আপনার সেখানেও লুকিয়েছেন। তার মৃত্যুর পর জানা গেল তিনি করোনা ভচাইরাসে আক্রান্ত ছিলেন! এই লুকোচুরির মানেটা আসলে কি? রাষ্ট্রীয়ভাবে এই অস্বচ্ছতার মানে কি?

এই যে মানুষজন করোনা আক্রান্ত হলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। সন্তান পিতা-মাতাকে ফেলে চলে যাচ্ছে। বাড়িওয়ালা তাড়িয়ে দিচ্ছে! এইসব তো আপনারাই শেখাচ্ছেন। আপনারা রাষ্ট্রীয়ভাবে এমন লুকোচুরি করলে, সাধারণ মানুষ তো এমন করবেই।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া তো কোন অপরাধ নয়। মৃত্যু হলে সরাসরি বলে দিন- তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এতো লুকোচুরির তো দরকার নেই। 

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন