প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
বাস ভাড়া ৬০% বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক: খেলাফত মজলিস
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : গণপরিবহন বিশেষ করে বাস ভাড়া ৮০ ভাগ বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।
রোববার সন্ধ্যায় ( ৩১ মে ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, বাস ভাড়া ৬০% বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে বাস চালাতে গিয়ে কম যাত্রী বহনের অযুহাতে বাস ভাড়া বাড়ানোর কোন যৌক্তিকতা নেই। পরিবহন মালিকদের খরচ সংকুলন না হলে সরকার তাদের প্রণোদনা দিতে পারে। তেলের দাম কমিয়ে দিতে পারে। যেহেতু বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম রেকর্ড পরিমাণ কমে গেছে তাই বাস ভাড়া না বাড়িয়ে এ সময়ের জন্য সরকার জ্বালানী তেলে দাম ৬০ ভাগ কমাতে পারে।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, তিন মাস লকডাউনের ফলে সরকারি চাকরিজীবী ছাড়া সকল পেশার মানুষের আয় কমে গেছে। বেসরকারি চাকরিজীবিরা অনেক ক্ষেত্রেই বেতন পাননি বা অর্ধেক পেয়েছেন। আর যারা দিন আনে দিন খায় তারা তো কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। সাধারণ জনগণ এখন সর্বশান্ত। এ অবস্থায় যাতায়াতের জন্য বাস ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা’র শামিল।
বিবৃতিতে নেতৃদ্বয়, বাস ভাড়া ৬০ ভাগ বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং বাস মালিকদের লোকসান পোষাণোর জন্য জ্বালানী তেলের দাম ৬০ ভাগ কমানোর দাবি জানান। আর তাতেও যদি বাস মালিকদের না পুষে তবে সরকার তাদের প্রণোদনা দিতে পারে।
জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

Post a Comment