x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

রাজাবাজার এলাকায় লকডাউন ঘোষণার আগেই দোকানে ভিড়

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ঢাকার ওয়ারী ও রাজাবাজার এলাকায় পরীক্ষামূলকভাবে লকডাউন কার্যকর করা হবে এই সংবাদ জেনেই দোকানপাট ও বাজারে ভিড় জমিয়েছেন এলাকাবাসী। আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা না করা হলেও দুই এলাকার বাসিন্দারা খাবারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মজুদ করা শুরু করেছেন। 

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকার ৪১ নম্বর ওয়ার্ড এবং উত্তর সিটি করপোরেশনের রাজাবাজার এলাকার ২৭ নম্বর ওয়ার্ড পরীক্ষামূলকভাবে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে প্রস্তুতি নিতে শনিবার নগর ভবনে সভা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সরকারের উচ্চ মহল থেকে নিশ্চিত করার পর লকডাউন কার্যকরের বিষয়ে সিটি করপোরেশন থেকে বলা হয়েছে ওয়ার্ড কাউন্সিলরকে। কিন্তু রাত ১১ টা পর্যন্ত কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুর রহমান খান। তবে এর আগেই দোকানপাট ও বাজারে ভিড় জমিয়ে সব কিনে নিয়েছেন এলাকাবাসী। 

ফরিদুর রহমান খান বলেন, সরকারের উচ্চমহল থেকে এখনো কোনো ধরনের নির্দেশ আসেনি রবিবার থেকে লকডাউন কার্যকরের বিষয়ে। কিন্তু এলাকার কোনো দোকানে খাবার-দাবার নেই। সব কিনে নিয়ে মজুদ করা শুরু করে দিয়েছেন এলাকাবাসী। আমার মোবাইলেও একের পর এক কল আসছে এ বিষয়ে জানতে।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন