প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে শাজাহান খানের অভিজ্ঞতা বিনিময়
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
![]() |
| সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে শাজাহান খানের অভিজ্ঞতা বিনিময়। ছবিঃ সংগৃহীত |
জাগো প্রহরী : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আমন্ত্রণে অভিজ্ঞতা বিনিময়ের জন্য নৌ মন্ত্রণালয়ে আসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।
রোববার (২৮ জুন) দুপুরে সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জানা যায়, করোনা পরিস্থিতিতে দেশের চলমান সার্বিক উন্নয়ন কীভাবে এগিয়ে নেয়া যায় এ বিষয়ে দেড় ঘণ্টাব্যাপী প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এছাড়া মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন বর্তমান প্রতিমন্ত্রীর সঙ্গে।
কোন সাবেক মন্ত্রীকে বর্তমান মন্ত্রীর নিজের দফতরে আমন্ত্রণ জানানোর বিষয়টি সচরাচর দেখা যায়না।
এ বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাবেক মন্ত্রী হিসেবে জনাব শাজাহান খানকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমন্ত্রণে সাড়া দিয়ে উনি এসেছিলেন। উনার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
এসময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান উপস্থিত ছিলেন।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

Post a Comment