x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মিয়ানমারে অপারেশন ক্লিয়ারেন্সে চার দেশের গভীর উদ্বেগ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : মিয়ানমারের রাখাইন ও চীন প্রদেশে সামরিক বাহিনীর অপারেশন ক্লিয়ারেন্সের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চার দেশের রাষ্ট্রদূতরা।

মিয়ানমারে নিযুক্ত অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা শনিবার যৌথ এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, অতীতে এ ধরনের অপারেশনে সাধারণ মানুষের প্রতি অসামঞ্জস্য আচরণের বিষয়ে আমরা সচেতন আছি।

এ ধরনের অপারেশনের সময়ে মানবাধিকার সংগঠনগুলোর সেখানে প্রবেশাধিকার থাকা উচিত। বিশেষ করে কোভিড-১৯ ও বর্ষা মৌসুম বিবেচনায় এ সংগঠনগুলোর ডাকে সাড়া দেয়া দরকার।

বিবৃতিতে সাধারণ মানুষের জানমাল ও জীবনযাপনের নিরাপত্তা অগ্রাধিকার দিতে সব পক্ষকে অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, রাখাইনের কুয়াকটান গ্রামের বাসিন্দাদের গ্রেফতার, তাদের ওপর বোমাবর্ষণ ও সহায়-সম্পদ পুড়িয়ে দেয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন।

তারা বলেন, রাখাইন ও চীন প্রদেশে সহিংসতায় সাধারণ মানুষ ক্ষত বয়ে বেড়াচ্ছে। সেনাসদস্যদের নিয়ন্ত্রকদের আলোচনা এখন জরুরি হয়ে পড়েছে।

আন্তর্জাতিক আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে মিয়ানমার সেনাবাহিনী বাধ্য।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন