প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
প্রখ্যাত বক্তা তোফাজ্জল হোসেন ভৈরবীর ইনতেকাল
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : ভৈরব বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব, আলোচিত সমালোচিত প্রখ্যাত বক্তা তোফাজ্জল হোসেন ভৈরবী ইনতেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বৃহস্পতিবার ( ১১ জুন ) বিকাল সাড়ে তিনটার দিকে তিনি ইনতেকাল করেন। তার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। তারা জানায়, তিনি হার্টের রোগী ছিলেন। কয়েকদিন যাবত অসুস্থও ছিলেন। আজ বিকেলে স্ট্রোক করেন। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নরসিংদীর রায়পুরার রামনগর গ্রামে মায়ের পাশে তাকে দাফন করা হবে। মৃত্যুর সময় তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে রেখে যান।
জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

Post a Comment