x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আল্লামা শফীর উত্তরসূরি নির্বাচনে বৈঠক চলছে

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : আল্লামা আহমদ শফীর পর কে হবেন দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহপরিচালক- এ নিয়ে শুরু হয়েছে মাদরাসার শূরা বৈঠক। বুধবার সকাল ১০টায় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার ভেতরে আল্লামা শাহ আহমদ শফীর কক্ষে মজলিসে শূরার এ বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে।

হাটহাজারী মাদরাসার শূরা কমিটির সিদ্ধান্ত নিয়ে দেশের শীর্ষ পর্যায়, কওমি মাদরাসা ও ইসলামী দলগুলোর নেতাকর্মীদের ব্যাপক কৌতূহল রয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ শতবর্ষী প্রবীণ আলেম আল্লামা আহমদ শফী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে কার নাম ঘোষণা করতে পারেন  তা নিয়ে চলছে জল্পনা। এ শূরা বৈঠকটি ২০১৭ সালের পর অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে শূরা বৈঠক তথা মাদরাসার শীর্ষপদে শাহ আহমদ শফীর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে তৎপরতায় প্রকাশ্যে আসার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয় সে জন্য হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত র‌্যাব-পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে শূরা বৈঠক শুরু হয়েছে।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন