x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ইস্তাম্বুলকে ইসলামি অর্থনীতির কেন্দ্রস্থল বানাতে এরদোগানের ঘোষণা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : এশিয়া ও ইউরোপের মেলবন্ধন খ্যাত তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলকে ইসলামি অর্থনীতির কেন্দ্রস্থল বানানোর ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান।

রোববার (১৪ জুন) ইস্তাম্বুলে অনুষ্ঠিত ১২ তম আন্তর্জাতিক ইসলামি অর্থনীতি বিষয়ক ভিডিও কনফারেন্সে তিনি এই ঘোষণা দেন।

এসময় মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় এই নেতা বলেন, চলমান উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র উপায় ইসলামি অর্থনীতি, বস্তুগত সম্পদের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও সবার জন্য অসম নীতি তৈরি সম্ভব নয়।

এদিকে গত কয়েকদিন আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুসংবাদপ্রাপ্ত ঐতিহাসিক নগরী কনস্টন্টিনোপল (ইস্তাম্বুল) বিজয়কে উসমানী শাসকদের দখলদারিত্ব আখ্যা দিয়েছে মিসরের রাষ্ট্রীয় ইফতা বোর্ড ‘মিসর দারুল ইফতা’।

আব্দেল ফাত্তাহ সিসির নেতৃত্বাধীন জালিম সরকারের মদদপুষ্ট ইফতা বিভাগটির এই মন্তব্যের পরে এরদোগানের নতুন এই ঘোষণা তার সমালোচকদের জন্য চপেটাঘাত মনে করছেন বিশ্লেষকরা। তাদের বেশিরভাগ এরদোগানের নতুন এই সিদ্ধান্তকে নব বিপ্লবের সূচনা আখ্যায়িত করে তা বাস্তবায়নে তাকে শুভকামনা জানিয়েছেন।

সূত্র: ডেইলি সাবাহ আরবি

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন