x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

করোনা পরীক্ষা আর বিনামূল্যে নয়- জানালেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : করোনা পরীক্ষার জন্য সরকারিভাবে ফি নির্ধারিত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা আর বিনামূল্যে থাকছে না। সরকারিভাবে এতদিন সেটা বিনামূল্যে করা হলেও এখন ফি দিয়ে টেস্ট করাতে হবে।

বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এটা আলোচনা হয়েছিল, এখনও কিছু ফাইনাল হয় নাই। সরকারের তো অনেক খরচ হচ্ছে, ধরেন একটা টেস্ট করতে বেসরকারিভাবে আমরা বেঁধে দিয়েছি তিন হাজার ৫০০ টাকা। কিন্তু আসলে ল্যাব বসানোর খরচ, যন্ত্রপাতির খরচ এগুলো যদি ধরা হয় আরও বেশি পড়ে সেক্ষেত্রে।’

তিনি আরও বলেন, ‘এখন তো টেস্টের সংখ্যা ১৫ থেকে ২০ হাজারের কাছে চলে গিয়েছে, প্রতিদিন অনেক টাকা খরচ হয়। সেজন্য সামান্য ফি ধরার একটা চিন্তা হচ্ছে। হিসাব-নিকাশ হচ্ছে, মিনিমাম কতটুকু কী করা যায়। ফাইনাল হলে নিশ্চয়ই জানতে পারবেন, অফিসিয়ালি আমরা ঘোষণা করে দেবো, বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়িই হবে।’

ফি কত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা খুবই অল্প ফিগার ধরা হবে, বেশি না। এ নিয়ে কাজ চলছে, সবকিছু মিলে গেলে আমরা নির্ধারণ করে দেবো।’

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, খসড়াতে রয়েছে সরকারি হাসপাতালের লাইনে বা ভর্তি হওয়া রোগীদের এবং সরকারি বুথগুলোতে ফি হবে ২০০ টাকা। আর বাসা থেকে থেকে টেস্ট করাতে চাইলে ফি হবে ৫০০ টাকা। এটা অনুমোদনের অপেক্ষায় রয়েছে, সচিব এবং মন্ত্রী মহোদয় দেখে অনুমোদন দেবেন।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন