x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ধর্ম প্রতিমন্ত্রীর ইনতেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের শোক

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ইনতেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম গভীর শোক প্রকাশ করে তার মাগফিরাত কামনা করেছেন।

রোববার ( ১৪ জুন )শোকবার্তায় চরমোনাইয়ের পীর বলেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কওমি মাদরাসা বোর্ডগুলোর শিক্ষা সনদের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেইসাথে উলামায়ে কেরামের সাথে সবচেয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশ বজায় ছিলো। তিনি দেশের জাতীয় সঙ্কটে ওলামায়ে কেরামের সাথে পরামর্শের ভিত্তিতে ধর্মীয় বিষয়গুলোর সিদ্ধান্ত নিতেন। তিনি শিরক, বেদআত ও মাজারপূঁজারীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ইসলামিক ফাউন্ডেশনকে বেদআত ও শিরকমুক্ত করতে ভূমিকা রেখেছেন। মহান রব্বুল আলামিন মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুন।

এছাড়াও পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন