x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

এবারের বাজেট জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল: কাদের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : এবারের বাজেটকে জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশের পর সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া জানান।

করোনাভাইরাস সংক্রমণজনিত বৈশ্বিক মহামারীর মাঝে উপস্থাপিত এ বাজেট সম্পর্কে কাদের বলেন, এবারের বাজেট ভিন্ন বাস্তবতা ও ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি। এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপদানে বাস্তবসম্মত প্রত্যাশার দলিল।’ তিনি বলেন, ‘জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখায় শেখ হাসিনা সরকারের সাহসী ও সময়োচিত চিন্তার সোনালী ফসল এ বাজেট।’

সেতুমন্ত্রী বলেন, ‘উপস্থাপিত বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা।’ এটি একটি জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল বলেও মন্তব্য করেন তিনি।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন