x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুর সংবাদ শুনে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করে বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। 

উত্তরার নিজ বাসভবন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোহাম্মদ নাসিম একজন প্রবীণ রাজনৈতিক নেতা, যিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শনিবার ( ১৩ জুন ) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মোহাম্মদ নাসিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন