x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

স্যানিটাইজারে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : হাত করোনামুক্ত রাখতে ব্যবহৃত হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ এ ধরনের দ্রব্যের গায়ে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ২ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালককে বলা হয়েছে।

বুধবার বিচারপতি তারিক-উল হাকিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

এর আগে হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ এ ধরনের দ্রব্যের গায়ে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করার জন্য জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান মিলন রিট দায়ের করেন।

আইনজীবী মাহফুজুর রহমান মিলন বলেন, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ এ ধরনের দ্রব্যে ব্যবহৃত উপাদান অত্যন্ত দাহ্য পদার্থ। এ দ্রব্যগুলোর গায়ে সতর্কতামূলক নির্দেশনা না থাকায়, অজ্ঞতাবশত এসব দ্রব্য ব্যবহারে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এ ধরনের দুর্ঘটনায় একজন ডাক্তার মারা গেছেন। এ কারণে জনস্বার্থে রিটটি দায়ের করেছি।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন