x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

১ অক্টোবরের মধ্যে গুলশানে ওভারহেড ক্যাবল মাটির নিচে স্থানান্তর

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : আগামী ১ অক্টোবরের মধ্যে গুলশান এভিনিউর (পাকিস্তান অ্যাম্বাসি হতে গুলশান শুটিং ক্লাব পর্যন্ত) সব ওভারহেড ক্যাবল মাটির নিচে স্থানান্তর করা হবে। এজন্য গ্রাহক পর্যায়ে মূল্য বৃদ্ধি করা হবে না।

গত বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গুলশানস্থ নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ওভারহেড ক্যাবল মাটির নিচে স্থানান্তর কাজ বাস্তবায়ন করবে সামিট কমিউনিকেশন লি., ফাইবার এট হোম, বাহন লি., ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

সভায় মেয়র বলেন, ‘পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে ডিএনসিসির সব এলাকায় বিদ্যমান ওভারহেড ক্যাবল মাটির নিচে স্থানান্তর করা প্রয়োজন। ডিএনসিসি এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পিতভাবে বিভিন্ন সড়কে এলোমেলোভাবে বিদ্যমান ক্যাবল যেমন বৈদ্যুতিক ক্যাবল, ইন্টারনেট ক্যাবল, ডিশ লাইনের ক্যাবল ইত্যাদি পর্যায়ক্রমে মাটির নিচে স্থানান্তর করা হবে। ডিএনসিসির বর্ধিত এলাকার উন্নয়নে একনেকে সদ্য অনুমোদিত প্রকল্পের আওতায় নতুন ১৮টি ওয়ার্ডেও ইউটিলিটি ডাক্ট নির্মাণ করা হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, কোয়াবের প্রতিনিধি মনোয়ার পারভেজ, আইএসপিএবি’র সভাপতি এম এ হাকিম, সামিট কমিউনিকেশনের জিএম মো. আবেদুর রহমান, বাহন লিমিটেডের নির্বাহী পরিচালক জিয়া শামস।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন