x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আইএসের দাবি সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : রাজধানীর পল্লবীতে বোমা বিস্ফোরণের যে দায় আইএস স্বীকার করেছে তা ‘বোগাস’ বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) ভোরে পল্লবী থানায় বিস্ফোরণে চার পুলিশসদস্য সহ আহত হয় মোট ৫ জন।

এরপর বাংলাদেশ সময় রাত পৌনে ৯টার দিকে অনলাইনে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষনকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সের পরিচালক রিটা কাটজ টুইট বার্তায় আইএসের কথা উল্লেখ করেন।

তিনি টুইট বার্তায় দাবি করেন, ঈদুল আজহার আগে তাদের নতুন দফা হামলা প্রক্রিয়ার অংশ হিসাবে ঢাকায় এই হামলা চালানো হয়েছে বলে আইএস দাবি করছে। যদিও আইএসের দাবির স্বপক্ষে কোনো তথ্য-প্রমাণ তুলে ধরেননি তিনি।

বুধবার সকাল ৭টার দিকে বিস্ফোরেণের প্রায় ১২ঘন্টা পর এমন তথ্যে বিস্ময় প্রকাশ করেছেন ডিএমপির একাধিক পুলিশ কর্মকর্তা।

কথিত সাইট ইন্টেলিজেন্স ও এর পরিচালকের টুইট বার্তা প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম জানান, ‘টুইট বার্তা দেখেছি। যত দূর বুঝতে পারছি, এটি বোগাস’।

রিটা কাটজ আরও লেখেন, ২০১৯ সালের অগাস্টের পর বাংলাদেশের রাজধানীতে আইসিসের এই প্রথম হামলা।

যদিও পল্লবী থানার ভেতর বিস্ফোরণ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেছেন, পল্লবী থানায় বিস্ফোরণের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা নেই। এটি মিরপুরের একটি সন্ত্রাসী গ্রুপের কাছ থেকে উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। যাতে পুলিশের চার কর্মকর্তাসহ পাঁচজন আহত হন। 

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন