x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

এবার সদরঘাটে লঞ্চের ধাক্কায় ডুবল নৌকা, যাত্রী নিখোঁজ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ফাইল ছবি
জাগো প্রহরী : ঢাকার সদরঘাটে মিরাজ-৬ লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে।

নৌকায় থাকা ছয় যাত্রীর মধ্যে পাঁচজন তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রোববার দুপুর ২টা ২৫ মিনিটে খবরটি পায় ফায়ার সার্ভিস।

তিনি বলেন, ‘তাৎক্ষণিকভাবে আমাদের একটি ডুবুরি দল সেখানে পাঠানো হয়। নিখোঁজ যাত্রীর সন্ধানে ডুবুরি দল কাজ করছে। সেখানে সহযোগিতা করছে নৌ-পুলিশের টহল দল।’

এখন পর্যন্ত ওই যাত্রীর সন্ধান মেলেনি। প্রাথমিকভাবে নিখোঁজ যাত্রীর নাম জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে গত ২৯ জুন বুড়িগঙ্গায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়। সেই লঞ্চডুবির তদন্ত প্রতিবেদন প্রকাশ হচ্ছে সোমবার (৬ জুলাই)।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন