x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ব্যবসায়ীদের দাবির মুখে তাপস বললেন, আগে জীবন,পরে জীবিকা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : লকডাউনে থাকা রাজধানীর ওয়ারী এলাকার ব্যবসায়ীদের দাবির মুখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগে জীবন, তার পর জীবিকা।

ঈদুল আজহা আসন্ন। ওয়ারীর ব্যবসায়ীদের দাবি, ঈদ উপলক্ষে তাদের একটু সুযোগ দেয়ার জন্য। এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমরা অত্যন্ত দুঃখিত। আমাদের কাছে এমন কোনো নির্দেশনা নেই। তাদের লকডাউনের গুরুত্ব অনুধাবন করতে হবে।

মঙ্গলবার নগরভবনে ওয়ারী লকডাউন নিয়ে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির পর্যালোচনা সভা শেষে তিনি এ সব কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, গত ৪ জুলাই থেকে ওয়ারীর তিনটি সড়ক ও পাঁচটি গলি লকডাউন করা হয়েছে। এ লকডাউনে কিছু ত্রুটি-বিচ্যুতি ধরা পড়েছে। সিটি কর্পোরেশন সেটা আমলে নিয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে সমন্বয় সভা করা হবে। লকডাউন আরও কঠোরভাবে পালন করা হবে।

তিনি বলেন, লকডাউনের কারণে বাসিন্দাদের অনেক সমস্যা হচ্ছে- সেটা জানি। তাদের জীবিকা নির্বাহসহ ব্যবসা-বাণিজ্য ও চলাফেরার অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু তারপরও ধৈর্য্ ও সহনশীলতার সঙ্গে লকডাউন পালন করতে হবে।

ডিএসসিসি মেয়র ফজলে নূর বলেন, গত তিনদিনে ওয়ারীতে সংক্রমণের যে হার দেখেছি, সেটা লকডাউনের যৌক্তিকতাকে আরও তুলে ধরেছে। নমুনা সংগ্রহের প্রায় ৫০ ভাগের বেশি (তিনদিনে ২৪ জন) মানুষের সংক্রমণ ধরা পড়েছে। এখন সবাই সচেতন হলে ওয়ারীকে সংক্রমণ মুক্ত করতে পারব।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, সচিব আকরামুজ্জামান, ৪১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান প্রমুখ।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন