প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সুনামগঞ্জে যাত্রী নিয়ে খালের পানিতে বাস, নিখোঁজ ২১
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় যাত্রী নিয়ে একটি বাস খালে পড়ে গেছে। এ ঘটনায় ২১ যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, করোনার কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়ার কথা রয়েছে।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

Post a Comment