x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

শরীয়তপুরস্থ আশরাফুল উলূম কওমী মাদরাসা উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ করুন : খেলাফত আন্দোলন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : বাংলাদেশ খেলাফত আন্দোলন শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা খন্দকার মুশতাক আহমাদ, কেন্দ্রীয় নেতা ও জেলা উপদেষ্টা মুফতি আ ফ ম আকরাম হুসাইন, জেলা সভাপতি মাওলানা খন্দকার শহিদুল্লাহ ও সেক্রেটারী শাইখুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার এক যুক্ত বিবৃতিতে শরীয়তপুর আশরাফুল উলূম কওমী মাদরাসা ও মসজিদ নিয়ে সকল সড়যন্ত্র বন্ধের আহ্বান জানিয়ে বলেন,১৯৮৬ সালে তৎকালীন ডিসি, হযরত হাফেজ্জী ‍হুজুর রহ. এর মুরীদ ও প্রিয় ব্যক্তিত্ব জনাব জুলফিকার রহমান রহ. প্রতিষ্ঠা করেন- আশরাফুল উলূম কওমী মাদরাসা ও মসজিদ। দীর্ঘ ৩ যুগ যাবত শরীয়তপুর জেলার গরীব-এতিম অসহায় শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে সুনাগরিক হচ্ছে। ইদানিং এই মাদরাসা নিয়ে দফায় দফায় চক্রান্ত এবং উচ্ছেদ প্রচেষ্টার খবর পাওয়া যাচ্ছে। আমরা এহেন চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নেতৃবৃন্দ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন কওমী সনদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে ওলামায়ে কেরামের পাশে দাড়িয়েছেন। আলেমদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সাহসী উদ্যোগ রেখেছেন। ঠিক এই মূহুর্তে কওমী মাদরাসা নিয়ে ষড়যন্ত্র করে কেউ সরকারের ভাবমূর্তি ক্ষুুন্নের কোন গোপন পাঁয়তারা করছে কিনা, তা সরকারের দায়িত্বশীল মহলকে ভেবে দেখতে হবে।

অবিলম্বে জেলার প্রাচীন প্রতিষ্ঠান আশরাফুল উলূম মাদরাসাকে নিয়ে সকল প্রকার ষড়যন্ত্র বন্ধ না হলে তৌহিদী জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এ দেশের ধর্মপ্রাণ মানুষ মাদরাসা - মসজিদ নিয়ে ষড়যন্ত্র বরদাশত করতে পারে না। জীবনের বিনিময়ে হলেও তারা সকল চক্রান্ত রুখে দিতে সদা প্রস্তুত রয়েছে।

শরীয়তপুর জেলা খেলাফত আন্দোলনের সকল নেতা কর্মী ও সমমনা ইসলামী দলসমূহের সকল নেতৃবৃন্দ ও তাওহীদি জনতাকে মাদরাসা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করতে তারা উদাত্ত আহ্বান জানান।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন