x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

হিফজ ও মকতব বিভাগ খোলার ঘোষণা হাইআতুল উলয়ার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসার সকল হিফজ ও মক্তব বিভাগ খােলার মৌখিক ঘােষণার প্রেক্ষিতে দেশের সকল হিফজ ও মক্তব বিভাগ খােলার ঘােষণা দিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে দেশের সকল কওমি মাদরাসা কর্তৃপক্ষকে জানানাে হয়েছে যে, সরকারের পক্ষ হতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে যাতে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেয়া যায় সেজন্য নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণ করে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

নির্দেশনাসমূহ হলো- ১. মাদরাসা ক্যাম্পাস ও মাদরাসা ভবনকে জীবনুনাশক দিয়ে ভালভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ২. আগত অভিভাবক ও ছাত্রদের নিয়মিত হাত ধােয়ার ব্যবস্থা রাখতে হবে। ৩. ক্লাসে ও ক্লাসের বাইরে প্রয়ােজনীয় দূরত্ব রেখে ছাত্রদের বসার ও বিশ্রামের ব্যবস্থা করতে হবে। ৪. দেশ, জাতি ও বিশ্বের জন্য নিয়মিত দোয়ার ব্যবস্থা করতে হবে।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন