x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের মাঠে গাঁজার গাছ!

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : করোনাভাইরাসের কারণে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ও (ঢাবি)। দীর্ঘদিন বন্ধ থাকায় ক্যাম্পাসে বেড়ে উঠেছে গাঁজা গাছ। দীর্ঘ তিন মাস ক্যাম্পাস বন্ধ থাকায় গাছটি দ্রুত বড় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক আবাসিক ছাত্র জুনায়েদ সাদ্দাম বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করলে এটি সবার নজরে আসে।

প্রত্যক্ষদর্শী জুনায়েদ সাদ্দাম বলেন, ‘জরুরি প্রয়োজনে আজ ক্যাম্পাসে এসেছিলাম। ভাবলাম হলের দিক থেকে একটু ঘুরে আসি। জসিমউদদীন হলের মাঠে দাঁড়িয়ে হঠাৎ চোখ একটি গাছে আটকে গেল। এরপর এক বিশাল গঞ্জিকা বৃক্ষ! বিষয়টি আমি বঙ্গবন্ধু হলের দায়িত্বপ্রাপ্ত গার্ডকে জানিয়েছি এবং প্রক্টর স্যারকেও জানানোর জন্য ফোন করেছিলাম কিন্তু স্যার ব্যস্ত আছেন বলে জানিয়েছেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘এমন একটি তথ্য পেয়েছি। বিষয়টি আমি দেখছি। যদি সত্যি হয়, তাহলে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখছে এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

কবি জসিমউদদীন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুর রশিদ বলেন, ‘বিষয়টা আমি জেনেছি। তবে সেটা জসিমউদদীন হলের বাইরে, বঙ্গবন্ধু হলের এরিয়ায় পড়েছে এবং সেটা তুলে ফেলে দেয়া হয়েছে বলে আমি জেনেছি।’

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন