x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সীমিত পরিসরে আগামীকাল থেকে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : সীমিত পরিসরে আগামীকাল সোমবার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। গতকাল শনিবার ( ৪ জুলাই ) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহা. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতি প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পাদন, শিক্ষকদের গবেষণা কাজে সহায়তা প্রদান, অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা প্রদান, ল্যাবরেটরি, সেমিনার লাইব্রেরি, কেন্দ্রীয় লাইব্রেরিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষণাবেক্ষনের স্বার্থে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ৬ জুলাই (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সময়ে সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নীতিমালা অনুসরণ এবং কর্মস্থলে আগত সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন