x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: প্রতিমন্ত্রী জাকির

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে আমাদের আগামী প্রজন্ম শিক্ষার্থীদের তো আর ধব্বংসের মুখে ঠেলে দিতে পারি না! পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। আর এজন্য শিক্ষার্থীদের পড়াশুনার ব্যবস্থা করতে সরকার ইতিমধ্যে ঘরে বসে শিক্ষার্থীদের জন্য সংসদ টিভির মাধ্যমে তাদের পড়াশুনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা নিয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম শহর লাগোয়া ধরলা ব্রিজের পাশে সড়কের ওপর আশ্রিত দেড় শতাধিক বানভাসী মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে এবং এর আগে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা ও করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. রেজাউল করিম, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন