x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

দারুল উলুম নদওয়াতুল ওলামায় প্রথমবারের মতো অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : দারুল উলুম নদওয়াতুল ওলামা ভারতের লক্ষ্মৌতে অবস্থিত একটি প্রখ্যাত ইসলামি বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটিতে প্রথমবারের মতো অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বুধবার নদওয়ার পরিচালনা পরিষদের তরফ থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, করোনার সঙ্কটময় পরিস্থিতিতে অনলাইনে পাঠদানই সবচেয়ে ভাল বিকল্প।

বিস্তারিত বিবৃতিতে জানানো হয়, মূলত শিক্ষার্থীদের সংখ্যা নির্ধারণেই অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে- এরই প্রেক্ষিতে নদওয়ার পুরাতন শিক্ষার্থীদের অনলাইনে পুনরায় ভর্তি নবায়নের নির্দেশ দেয়া হয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষে নতুন কোন শিক্ষার্থী ভর্তি নেয়া হবেনা।

nadwa.in এই ওয়েবসাইটে প্রবেশ করে ৫২৫ রুপি পরিশোধ শর্তে প্রতিটি পুরাতন শিক্ষার্থী আগামী ৮ আগস্ট পর্যন্ত ভর্তি নবায়ন করতে পারবে। এসব কার্যক্রম শেষেই অনলাইনে পাঠদানের দিনক্ষণ শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে।

প্রতি শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি নেয়া হয়- নদওয়ার এমন সব বিভাগে চলতি বছরে ভর্তি বন্ধ থাকবে। সূত্র: মিল্লাত টাইমস উর্দু

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন