x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

স্বাস্থ্যবিধি মেনে মাদরাসা খুলে দিতে কওমী মহিলা মাদরাসা পরিষদের আহ্বান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
স্বাস্হ্যবিধি মেনে বিশ্বের মুসলিম দেশগুলোতে ইতোমধ্যে মাদরাসার কার্যক্রম শুরু হয়েছে ৷

জাগো প্রহরী :
“ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়া লিল বানাত” বাংলাদেশ (বাংলাদেশ কওমী মহিলা মাদরাসা পরিষদ) এর নেতৃবন্দ সরকারের কাছে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত কওমী মাদরাসাগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছেন।

শনিবার (৪ জুলাই)সকালে গোলাপবাগ মহিলা মাদরাসায় অনুষ্ঠিত কওমী মহিলা মাদরাসা পরিষদের এক জরুরি সভায় নেতৃবৃন্দ এ দাবি জানিয়েছেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, মাদরাসাগুলো বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের পড়া-লেখা ক্ষতিগ্রস্থ হচ্ছে। শিক্ষক-শিক্ষিকাগণ বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। ভাড়া ভবনে পরিচালিত মাদরাসাগুলো ভাড়া পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। বাড়ী ভাড়া দিতে না পারায় অনেক মাদরাসা বন্ধ হয়ে যাচ্ছে। আর্থিক দিক বিচেনায় গার্মেন্টসসহ ব্যবসা প্রতিষ্ঠান যেখানে খুলে দেয়া হয়েছে সেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের জীবন জীবিকার তাগিদে মাদরাসাসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সময়ের যৌক্তিক দাবি।

‘করোনা পরিস্থিতি উন্নতির সহসা কোন লক্ষণ দেখা যাচ্ছে না বিধায় স্বাস্থ্যবিধি মেনে আমাদের সকল কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে বিশেষজ্ঞগণ মতামত ব্যক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বলেছেন। কওমী মাদরাসাগুলো যেহেতু কুরবানীর পশুর চামড়া সংগ্রহ করে। যদি কুরবানীর ঈদের পূর্বে মাদরাসা খুলে দেয়া না হয় তাহলে মাদরাসাগুলো একদিকে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্থ হবে অন্যদিকে চামড়া শিল্পেও ধস নামার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং দ্রুত সময়ের মধ্যে মাদরাসাগুলো খোলার অনুমতি প্রদানের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কওমী মহিলা মাদরাসা পরিষদ জোর দাবি জানাচ্ছে।’

পরিষদের আহ্বায়ক মুফতি ফয়জুল্লাহ ইবরাহিমীর সভাপতিত্বে ও মুফতি বশিরুল হাসান খাদিমানীর সঞ্চালায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন- মাওলানা আব্দুল কুদ্দুস, মুহতামিম জামিয়া মিল্লিয়া মহিলা মাদরাসা মিরপুর। মাওলানা আনোয়ারুল হক, মুহতামিম উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদরাসা ভাটারা। মুফতি আবুল হাসান শামসাবাদী, মুহতামিম খাতুনে জান্নাত মহিলা মাদরাসা মানিকনগর। মাওলানা ফজলুর রহমান, মুহতামিম ফয়জুল উলুম মহিলা মাদরাসা শনিরআখড়া। মুফতি বশিরুল্লাহ মাদানীনগর। মুফতি আবু বকর কাসেমী, মুহতামিম জামেয়া ইবরাহিমিয়া কাজলা। মুফতি কামরুজ্জামান, দারুল উলুম মহিলা মাদরাসা আব্দুল্লাহপুর কেরানীগঞ্জ। মাওলানা হুসাইন আহমদ, শিক্ষা সচিব গোলাপবাগ মহিলা মাদরাসা।

আরো উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মাহমুদুল হাসান ছনটেক মহিলা মাদরাসা, মাওলানা আনোয়ার জাফরী নারায়নগঞ্জ, মুফতী জুবায়ের আহমদ মুগদা, মুফতী জামিল আহমদ কামরাঙ্গীরচর, মুফতী আহমদ শফি তুরাগ, মাওলানা শফিকুল ইসলাম চকবাজার, মাওলানা সাইফুল ইসলাম মুহাম্মাদপুর, মাওলানা মাহমুদ জাকির রামপুরা, মাওলানা ইয়াকুব আলী বাড্ডা, মাওলানা জয়নুল আবেদীন ওয়ারী, মাওলানা মোস্তফা আল হুসাইনী মুগদা, মুফতী মাহফুজুর রহমান রুপনগর, মুফতী মিজানুর রহমান কাসেমী মানিকগনর, মুফতী মুফিজুল ইসলাম তুরাগ, মাওলানা কাজি আশরাফুল ইসলাম লালবাগ প্রমুখ।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন